রাঙ্গামাটিতে
পাহাড় ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিহত সেনাবাহিনীর মেজর মোহাম্মদ
মাহফুজুল হক ও ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্তের দাফন সম্পন্ন হয়েছে। আজ
বৃহস্পতিবার বনানী সামরিক কবরস্থানে সামরিক মর্যাদায় তাদের দাফন করা হয়।
সেনাবাহিনীর চীফ অব জেনারেল ষ্টাফ (সিজিএস) মেজর জেনারেল মো: নাজিম
উদ্দীনসহ মরহুমদ্বয়ের আত্মীয়-স্বজন ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এসময়
উপস্থিত ছিলেন।
মেজর মোহাম্মদ মাহফুজুল হক ১৯৯৯ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ৪৪ বিএমএ লং কোর্সের সাথে কমিশন প্রাপ্ত হন। তিনি বিবাহিত এবং পাঁচ বছর বয়সী এক ছেলের জনক। ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত ২০০৯ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ৬৪ বিএমএ লং কোর্সের সাথে কমিশন প্রাপ্ত হন। তিনি সদ্য বিবাহিত।
উল্লেখ্য, রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় গত মঙ্গলবার দুই সেনা কর্মকর্তাসহ ৪ সেনাসদস্য নিহত হয়। রাঙ্গামাটির মানিকছড়িতে একটি পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে রাঙ্গামাটি জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রম চলাকালীন আনুমানিক সকাল ১১টায় উদ্ধার কার্যস্থল সংলগ্ন পাহাড়ের একটি বড় অংশ উদ্ধারকারীদলের উপর ধসে পড়লে তারা মূল সড়ক হতে ৩০ ফিট নিচে পড়ে যান। পরবর্তীতে একই ক্যাম্প থেকে আরও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুইজন সেনা কর্মকর্তাসহ ৪ সেনাসদস্যকে নিহত এবং ১০ জন সেনাসদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে।